বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ঢাকা-১৪ আসনের ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছেন দারুস সালাম থানা বিএনপির আহবায়ক ও ২০১৮ সালের ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এ সিদ্দিক সাজু।
রবিবার(১৬ নভেম্বর ২০২৫) বিকেল ৩টায় স্টেডিয়ামের দুই নম্বর গেট থেকে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও মহল্লা প্রদক্ষিণ করে আবার স্টেডিয়াম গেটের সামনে এসে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
লিফলেট বিতরণকালে এস এ সিদ্দিক সাজু বলেন, “৩১ দফার বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে আমরা মাঠে নেমেছি। ধানের শীষ ও বিএনপির পক্ষে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি।”
তিনি আরও বলেন, “নতুন বাংলাদেশ হবে তারুণ্যনির্ভর বাংলাদেশ। তরুণদের মেধা ও শ্রমই আমাদের ভবিষ্যৎ—তাদের শক্তিকে কাজে লাগিয়ে আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবে বিএনপি।”
কর্মসূচিতে ঢাকা-১৪ আসনের বিভিন্ন এলাকার ভোটারসহ সাজুর সমর্থকরা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
