কুলিয়ারচরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি ও বিক্রির অভিযোগে মাতৃ মিষ্টান্ন ভান্ডার সহ ৩ প্রতিষ্ঠান কে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার কিশোরগঞ্জ জেলা অধিদপ্তর। আজ রোববার দুপুরে কুলিয়ারচর উপজেলার ডোমরা কান্দাবাজারে ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযান চালিয়ে মাতৃ মিষ্টান্ন ভান্ডার কে দই ও রস মালাইয়ে উৎপাদন তারিখ না থাকা এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি ও মিষ্টি জাত দ্রব্য উৎপাদন ও বিক্রির দায়ে দোকানের মালিককে ২০ হাজার টাকা, মা ষ্টোর কে ৩ হাজার টাকা এবং জসিম ষ্টোর মুদি দোকান কে মূল্য তালিকা না টানানো ও ভেজাল খাদ্য বিক্রির দায়ে ৫ হাজার টাকা সহ, ৩ প্রতিষ্ঠান কে মোট ২৮ হাজার টাকা জরিমানা করেছে । এ বিষয়ে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সফিকুল ইসলাম জানান অভিযানেঅস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি, বিক্রি উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকা এবং মূল্য তালিকা না টানানোর দায়ে ৩ টি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে । এ অভিযান অব্যাহত থাকবে বলে ও তিনি জানান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
