ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ধামরাইয়ে দাঁড় করিয়ে রাখা যাত্রী পরিবহনকারী বাসে আগুন

সারাদেশ | ধামরাই (ঢাকা) প্রতিনিধি

(৯ মাস আগে) ১৭ নভেম্বর ২০২৫, সোমবার, ৯:২০ অপরাহ্ন

banglahour

ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় দাঁড় করিয়ে করে রাখা ডি-লিংক পরিবহনের যাত্রী পরিবহনকারী বাসে দূর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে বলে খবর পাওয়া গেছে।

রবিবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে ধামরাই উপজেলাগামী সড়কের ১০০ গজ দূরে বিদ্যুৎ অফিসের বিপরীত পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ১৫-২০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে বাসটি সেখানে পার্কিং করে রাখা হয়। পরে রাত ১০টার দিকে একটি মোটরসাইকেল নিয়ে তিনজন লোক বাসের কাছাকাছি গিয়ে জানালা ভেঙে গান পাউডার ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। এরপর তারা পালিয়ে যায়। পরে আশপাশে থাকা লোকজন এসে পানি ও বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নির্বাপণ করে।

ডি-লিংক বাসের নৈশপ্রহরী ফারুক বলেন, এখানে রাত ১০টার দিকে ঢুলিভিটার দিক থেকে দুইটি মোটরসাইকেল নিয়ে এসে তারা প্রথমে ইট মারে এরপর গানপাউডার দিয়ে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা উপজেলা সড়কের দিকে পালিয়ে যায়। আমরা আগুন দেখে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এরপর থানা ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। আমরাই আগুন নিয়ন্ত্রণে আনি। ফায়ার সার্ভিস এসে আগুন নির্বাপণ করে।

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সোহেল রানা বলেন, ”রাত ১০টা ১৫র দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস গান পাউডারের নমুনা দেখতে পায়। ১৫ মিনিটের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।”

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ”রাত ১০টা ২০ এর দিকে ঢুলিভিটা বাসস্ট্যান্ড থেকে লিংক রোডে প্রায় ১০০ গজ দূরে একটি পার্কিং করা বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম