ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে এদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হবে-এ্যাড.জালাল উদ্দিন

রাজনীতি | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি

(৯ মাস আগে) ১৮ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ৮:৪৮ অপরাহ্ন

banglahour

আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ করে দিলে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে এদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হবে’। কটিয়াদী -পাকুন্দিয়া  মানুষের উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থার উন্নতি, এসব বিষয়কে সামনে রেখে আমরা সবাই মিলে এগিয়ে যেতে চাই। তিনি সবাইকে দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির অংশীদার হয়ে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়ার আহবান জানান’।

সোমবার রাতে উপজেলার জালালপুর ইউনিয়নের চরনোয়াকান্দি গ্রামে উপজেলা বিএনপির সাঃ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনের বাড়িতে নেতাকর্মীদের মতবিনিময় সভায় কিশোরগঞ্জ-২ (কটিয়াদী- পাকুন্দিয়া)আসনের বিএনপি মনোনীত প্রার্থী পাকুন্দিয়া উপজেলার বিএনপির আহবায়ক ও কিশোরগঞ্জ জজ কোর্টের পিপি এ্যাডঃ জালাল উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সহ সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সোবহান,উপজেলা বিএনপির সাঃ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী পৌর বিএনপি'র সভাপতি আরশাফুল হক দাদন,সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল,কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম ফারুক চাষী, উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মাষ্টার,কটিয়াদী উপজেলা বিএনপি'র সহ-সভাপতি মাহাবুবুর রহমান বাচ্চু, শফিকুর রহমান বাদল,মোঃ শহীদুল্লাহ,আতিকুর রহমান আতিক, উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল হক চান মিয়া মাস্টার,কটিয়াদী ডিগ্রী কলেজের সাবেক জি,এস সাইদুর রহমান,উপজেলা কৃষক দলের আহবায়ক আজিজুল হক শাজাহান,কটিয়াদী উপজেলা যুবদলের ১ম যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম সেতু প্রমুখ।

উপজেলা বিএনপির সি: যুগ্ম সাধারণ সম্পাদক, সাইফুল ইসলাম জাইদুলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া পৌর বিএনপি'র সভাপতি এস এম মিনহাজ উদ্দিন,কটিয়াদী উপজেলা বিএনপি'র সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান সরকার, কটিয়াদী উপজেলা বিএনপির সদস্য অ্যাড. ইলিয়াস শরিফ, কটিয়াদী উপজেলা বিএনপির সদস্য আব্দুল কাইয়ুম, উপজেলা কৃষক দলের সদস্য সচিব কামরুল ইসলাম বাবলু, কটিয়াদী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদুর রহমান জায়িদ,কটিয়াদী উপজেলা যুবদলের যুগ্ম আব্দুল খালেক রানা,জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেফাত উল্লাহ আঙ্গুল,কটিয়াদী পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ,জালালপুর ইউনিয়ন বিএনপির সি: সহ-সভাপতি মাসদুল আলম মাসুদ,জালালপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নাঈম বাবুল,জালালপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ,জালালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুর ইসলাম সবুজ, জালালপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম হিমেল,জালালপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি সজল,জালালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ সহ কটিয়াদী উপজেলাে বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম