খুলনা জেলার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন আ.স.ম জামশেদ খোন্দকার। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৯তম ব্যাচের একজন কর্মকর্তা।
নতুন দায়িত্ব গ্রহণের আগে তিনি মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তার জন্ম ও বেড়ে ওঠা কুমিল্লা জেলায়।
আ.স.ম জামশেদ খোন্দকার খুলনায় যোগদান করায় জেলা প্রশাসনের কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
