আগামী এক সপ্তাহের মধ্যে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পদমর্যাদা ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীতকরনের প্রজ্ঞাপন জারি করা না হলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে ফরিদপুরের টেকনোলজিস্টরা।
বুধবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে আয়োজিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেয়া হয়।
সংশ্লিষ্ট পেশাজীবীদের সম্মিলিত ব্যানারে এ মানববন্ধন কর্মসূচিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ হাসপাতাল সমূহে কর্মরত মেডিকেল টেকনোলজি ও ফার্মাসিস্টরা ঘন্টা ব্যাপী মানববন্ধনে অংশ নেয়।
এ সময় বক্তব্য রাখেন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি ইনচার্জ নুরুল আলম রাসেল, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট গোপাল চন্দ্র রায়, মেডিক্যাল টেকনোলজিস্ট মোঃ ওবায়দুল্লাহ, রেডিও থেরাপিস্ট মোঃ আবুল কাশেম, ফার্মাসিস্ট মোঃ মোবারক হোসেন, মোহাম্মদ সানাউল্লাহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, জনপ্রশাসন বিধমালার সমস্ত চাহিদা পূরণ করা শর্তেও তিন দশকে তাদের এই বৈষম্য দুর করা হয়নি। অনতিবিলম্বে পদমর্যাদা ১০ গ্রেডে উন্নীতকরনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
