ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফসিল গ্যাসের বিস্তার বন্ধের দাবীতে মোংলায় নৌ র‍্যালী অনুষ্ঠিত

সারাদেশ | বাগেরহাট প্রতিনিধি

(১১ মাস আগে) ১৯ নভেম্বর ২০২৫, বুধবার, ৯:২৮ অপরাহ্ন

banglahour

মোংলার পশুর নদীতে বৈশ্বিক কর্মসূচির অংশ হিসেবে নৌ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশসহ পৃথিবীব্যাপী ফসিল গ্যাসের বিস্তার বন্ধের দাবীতে এ নৌ র‍্যালী অনুষ্ঠিত হয়। পরিবেশ ও জলবায়ু বিষয়ক জাতীয় সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপার এ নৌ র‍্যালীর আয়োজন করে।

১৯ নভেম্বর (বুধবার) সকালে পশুর নদীতে এ নৌ র‍্যালী কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশযোদ্ধা পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ।

এ সময় দাবি জানান হয়, গ্লোবববাল সাউথের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলে জ্বালানির চাহিদা বাড়ছে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার বিষয়ে প্যারিস চুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ নীতিমালা গ্রহণ করে জি-২০ ও কপ-৩০ সম্মেলনের সিদ্ধান্তে তা অন্তর্ভূক্ত করতে হবে।  

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ সরকারি-বেসরকারি দাতা সংস্থার উদ্দ্যেশ্যে বলেন, ফসিল গ্যাসের সম্প্রসারণ অবিলম্বে বন্ধ করতে হবে।  ন্যায্য জ্বালানি রূপান্তর হিসেবে কয়লা ও তেলের বিকল্প কখনোই ফসিল গ্যাস হতে পারে না। বিশ্বের সর্ববৃহৎ প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশ হলো যুক্তরাষ্ট্র। এরপরে যথাক্রমে চীন, রাশিয়া, ইরান, কানাডা এবং কাতার। এসব দেশের উদ্দেশ্যে তিনি বলেন, ’স্টপ গ্যাস এন্ড এলএনজি, উই নিড রিনিউবেল এনার্জি’।

এ সময়ে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন মোংলা উপজেলা জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, ক্রীড়া সংগঠক মোহাম্মদ সেলিম হাওলাদার, বিডি ক্লিন'র আবু হাসান, পরিবেশ ও উন্নয়নকর্মী ফাতেমা জান্নাত, নারীনেত্রী মাসুদা পারভীন, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার মারুফ বিল্লাহ, পরিবেশকর্মী হাছিব সরদার, ইয়ুথ লিডার শেখ সিফাতুল্লাহ শুভ, মঈন গাজী, ডলার মোল্লা, মেহেদী হাসান প্রমূখ।

প্রধান অতিথির বক্তৃতায় পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ সরকারি-বেসরকারি দাতা সংস্থার উদ্দ্যেশ্যে বলেন ফসিল গ্যাসের সম্প্রসারণ অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি আরো বলেন ন্যায্য জ্বালানি রূপান্তর হিসেবে কয়লা ও তেলের বিকল্প কখনোই ফসিল গ্যাস হতে পারে না। বিশ্বের সর্ববৃহৎ প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশ হলো যুক্তরাস্ট। এরপরে যথাক্রমে চীন, রাশিয়া, ইরান, কানাডা এবং কাতার। এসব দেশের উদ্দেশ্যে তিনি বলেন ’স্টপ গ্যাস এন্ড এলএনজি, উই নিড রিনিউবেল এনার্জি’।

ইয়ুথ লিডার মেহেদী হাসান বলেন শিল্পোন্নত দেশ গুলোর বাইরে জ্বালানি চাহিদা ৮৫% বৃদ্ধি পাবে। বাড়তি চাহিদা পূরণের জন্য ফসিল গ্যাসকে বিকল্প প্রচার করছে গ্লোবাল নর্থ’র দেশ গুলো। আমরা গ্লোবাল নর্থকে একটি স্পষ্ট বার্তা দিতে চাই তা হলো ’ডোন্ট গ্যাস দি সাউথ’।

ক্রীড়া সংগঠক মোঃ সেলিম হোসেন বলেন আমরা ন্যায্য সবুজ জ্বালানি রূপান্তর চাই। তাই নবায়নযোগ্য জ্বালানিখাতে বিনিয়োগের এখনই সময়।

পরিবেশ ও উন্নয়নকর্মী ফাতেমা জান্নাত বলেন বর্তমানে আফ্রিকা, লাতিন আমেরিকা ও এশিয়ায় মোট ৭৬৮টি গ্যাস বিদ্যুৎ প্লান্ট প্রাক নির্মান পর্যায়ে রয়েছে। এছাড়া ১৫৩টি প্রস্তাবিত এলএনজি টার্মিনাল, ৩০০টি পাইপ লাইন নির্মান প্রকল্প এবং ২৮৪াট আবিস্কৃত গ্যাসক্ষেত্র ও গ্যাস উত্তোলন প্রকল্প উন্নয়নাধীন আছে। এসবই সবুজ পৃথিবী এবং জলবায়ু লক্ষ্য অর্জনকে কঠিন করে তুলছে।

উল্ল্যেখ্য, ফসিল গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে গ্লোবাল সাউথের এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকায় নানা কর্মসুচি পালিত হয়। বৈশ্বিক কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশে মোংলার পশুর নদীসহ ৯টি নদীতে এ নৌ র‍্যালী অনুষ্ঠিত হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম