রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী।
জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবাগত দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমা আশরাফী।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রুহল আমীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আকতার, সহকারী কমিশনার মৈত্রী রায়, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারন সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাধারন সম্পাদক কামাল উদ্দিন, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, সাধারন সম্পাদক ইমতিয়াজ কামাল ইমন প্রমুখ।
সভায় জেলা প্রশাসক বলেন, সকল সাংবাদিকদের সাথে নিয়ে রাঙ্গামাটিতে জনগনের কল্যাণে কাজ করতে চাই। এ সময় তিনি জেলার সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সভায় রাঙ্গমাটিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে রাঙ্গামাটির নতুন জেলা প্রশাসক হিসেবে নাজমা আশরাফীকে এই নিয়োগ প্রদান করা হয়।
রাঙ্গামাটি জেলা প্রশাসক পাওয়ার আগে মিজ নাজমা আশরাফী উপ-সচিব হিসেবে অর্থনৈতিক সর্ম্পক বিভাগে কর্মরত ছিলেন। এছাড়া নাজমা আশরাফী ২৯তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা। করোনাকালীন সময়ে তিনি ব্রক্ষ্মনবাড়িয়ার নাসিরনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা ছিলেন। পরে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) হিসেবে দায়িত্ব পালন করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
