ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটিতে শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, হরতাল প্রত্যাহার, অচল ছিল পুরো দিন

সারাদেশ | রাঙ্গামসাটি প্রতিনিধি

(৯ মাস আগে) ২০ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১০:০৪ অপরাহ্ন

banglahour

রাঙ্গামাটিতে পার্বত্য জেলা পরিষদের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিতের ঘোষণার পর ৩৬ ঘন্টার হরতাল কর্মসূচি প্রত্যাহার করেছে কোটা বিরোধী ঐক্যজোট। 
দুপুরে রাঙ্গামাটি পার্বত্য জেলা জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার প্রেস নোটের মাধ্যমে পরীক্ষাটি স্থগিতের সিদ্ধান্ত জানানোর পরই তারা এই ঘোষণা দেয়।
রাঙ্গামাটিতে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জানান , ২১ নভেম্বর অনুষ্ঠিতব্য সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হরতাল পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে স্থগিত ছাড়া উপায় ছিল না। 
আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করেই পরীক্ষাটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে বলেও তিনি প্রেস ব্রিফিয়ে উল্লেখ করেন।
এর আগে, শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের অভিযোগে রাঙ্গামাটিতে প্রথম দিনের শান্তিপূর্ণ হরতাল পালিত হয়। সকাল থেকেই জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। লঞ্চ–স্পিডবোট না চলায় পাঁচ উপজেলার সঙ্গে নৌ–যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শহরের বাজার-দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বেশিরভাগই বন্ধ ছিল। প্রধান সড়কের বিভিন্ন স্থানে হরতালকারীরা পিকেটিং করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়, বাড়ানো হয় টহল।
হরতালকারীদের অভিযোগ, রাঙ্গামাটি জেলা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তিতে সরকার নির্ধারিত ৭ শতাংশ কোটা না মেনে ৭০ শতাংশ উপজাতি ও ৩০ শতাংশ বাঙালি কোটা নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা তারা বৈষম্যমূলক বলে দাবি করেন। মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগের দাবি জানিয়ে তারা জানান—এ ধরনের কোটা প্রথা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম