ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জামায়াত এদেশে কৃষি নির্ভর শিক্ষা ব্যবস্থা প্রনয়ণ করতে চায় : রুহুল আমিন

রাজনীতি | রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি

(৯ মাস আগে) ২২ নভেম্বর ২০২৫, শনিবার, ১০:১৭ পূর্বাহ্ন

banglahour

 চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর রুহুল আমিন বলেছেন, জামায়াতে ইসলামী এদেশে কৃষি নির্ভর শিক্ষা ব্যবস্থা প্রনয়ণ করতে চায়। দেশ ডিজিটাল হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে কিন্তু আমাদের কৃষক বন্ধুদের পিছিয়ে রাখা হচ্ছে। আমরা এর অবসান চায়। আমরা দালাল মার্কা প্রশাসনের মূল উৎপাটন করে কৃষকের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে চায়। সার ডিলারদের মাধ্যমে দিনের পর দিন কৃষকদের হয়রানি করা হচ্ছে। এই সমস্ত সুবিধাভোগী ডিলারদের মূল উৎপাটন করে জামায়াতে ইসলামী কৃষকদের ন্যায্য  অধিকার ফিরিয়ে দিতে চায়। এদেশে মেট্রোরেল হয়েছে, কিন্তু কৃষকদের জন্য কোল্ড স্টোরেজ তৈরি করা হয়নি। এটা আমাদের দুর্ভাগ্য। বাংলাদেশ জামায়াতে ইসলামী কৃষক বান্ধব একটি সরকার তৈরি করতে চায়। কৃষকদের অর্থনৈতিক সুরক্ষা দিতে চায়। কৃষি এবং কৃষকের উন্নয়নের জন্য অর্থনীতিকে ঢেলে সাজানো চায়। 
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা জামায়াতের আয়োজনে শুক্রবার (২১ নভেম্বর) বিকাল ৫টায় স্হানীয় দামুড়হুদা গার্লস স্কুল এ্যান্ড কলেজ চত্বরে উপজেলা জামায়াতের আমীর নায়েব আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি আবেদ উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, জামায়াত রাজনীতিতে এসেছে মানবতার কল্যাণ সাধনেরর জন্য। আমরা চাঁদাবাজি করবো না, কাউকে  চাঁদাবাজি করতেও দেবো না, আমরা দুর্নীতি করি না, কাউকে দুর্নীতি করতেও দেবো না, আমরা স্বজন প্রীতি করি না কাউকে স্বজন প্রীতি করতেও দেবো না। আমরা ভোট ডাকাতি করতে চাই না, কাউকে ভোট ডাকাতি করে এমপি হতে দেবো না। 
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের  নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, 
ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা সভাপতি সাগর আহমেদ, এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে  আমীর মওলানা আব্দুল গফুর, উপজেলা শ্রমিক  কল্যাণ বিভাগের সভাপতি আবুল বাশার, উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল খালেক, সদর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা  আবুল কাশেম জিহাদী ও সেক্রেটারী মাওলানা ইমরুল হাসান, কার্পাসডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু হানিফ, শামসুল  হক, জুড়োনপুর ইউনিয়ন  সভাপতি  সামিমুল হক ঝন্টু, নাটুদহ  ইউনিয়ন আমীর সামসুজ্জোহা, সেক্রেটারি  রফিকুল ইসলাম,  নতিপোতা ইউনিয়ন আমীর   ইসমাইল হোসেন,  রাশিূুল হক ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি  ও উপজেলা কৃষক  সভাপতি  সিরাজুল ইসলাম  প্রমুখ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম