ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কৃষকদের ঋন বিতরণে অনিয়মের অভিযোগে দূর্গম লংগদু উপজেলা কৃষি ব্যাংকে দুদকের অভিযান

সারাদেশ | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি

(১১ মাস আগে) ২৩ নভেম্বর ২০২৫, রবিবার, ৩:৪৫ অপরাহ্ন

banglahour

কৃষকদের কৃষি ঋন ও প্রণোদনা বিতরণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে রাঙ্গামাটির দূর্গম লংগদু উপজেলা কৃষি ব্যাংকর অভিযান চালিয়েছে দুদক। 
রবিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন ও দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. রাজু আহমেদ এর নেতৃত্বে দুদকের ৫ জনের একটি টিম দূর্গম লংগদুু উপজেলা কৃষি ব্যাংকে দুদকের এই অভিযান পরিচালনা করা হয়। এসময় দুদকের কর্মকর্তারা কৃষকদের ঋন সংক্রান্ত নানান নথি তলব করেন। 
এ বিষয়ে রাঙ্গামাটি দুদকের সহকারী পরিচালক আহামদ ফরহাদ হোসেন জানান, কৃষকদের মাঝে কৃষি ঋন বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে আমরা রবিবার সকাল থেকে লংগদু উপজেলা কৃষি ব্যাংকর অভিযান পরিচালনা করি। এ সময় ঋন বিতরণের অনিয়মের বিষয় নিয়ে কৃষকদের সাথে কথা বলি এবং এখানে কৃষি ঋন বিতরণ নিয়ে অনিয়মের কিছু সত্যতা আমরা পেয়েছি। তিনি বলেন, কৃষকদের সাথে কথা বলে নিশ্চিত হয়েছি ব্যাংক থেকে নির্ধারিত শষ্য ঋন দেখিয়ে কৃষকদের বরাদ্দ প্রাপ্ত ঋনের চেয়ে কৃষকদের টাকা কম দেখানো হয়েছে। এ ছাড়া আরো কিছু অনিয়মও দেখা গেছে। দ্রুত এই সকল অনিয়মের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
লংগদু উপজেলা কুষি ব্যাংকের ব্যবস্থাপক ইমাম উদ্দিন সুইট জানান, কৃষি ঋন বিতরণের বিষয়ে দুদকের পক্ষ থেকে একটি টিম সকালে উপজেলা কৃষি ব্যাংকের ঋন বরাদ্দসহ  বিভিন্ন বিষয় নিয়ে খোঁজ খবর নিয়েছেন। আমরা সবকিছু উপস্থাপন করেছি।
রাঙ্গামাটির দুদক কর্মকর্তারা জানান, উপজেলা কৃষি ব্যাংকে ২০২১ থেকে ২৪-২৫ অর্থ বছর পর্যন্ত ৬০ কোটি ১৯ লক্ষ টাকা ঋন বিতরণে অনিয়মের বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তা পর্যালোচনা করে উচ্চ পর্যায়ে তা জানানো হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম