ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় গণবিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নিহত

সারাদেশ | মো: সাফায়েত খান ওপেল, ধামরাই (ঢাকা) প্রতিনিধি

(১১ মাস আগে) ২৩ নভেম্বর ২০২৫, রবিবার, ৫:৫২ অপরাহ্ন

banglahour

ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় গণ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আখতার উল নিহত হয়েছেন।

রবিবার (২৩ নভেম্বর ) সকালে ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক মহাসড়কের ভাড়ারিয়া এলাকায়
এ দুর্ঘটনা ঘটে।

নিহত আখতার উল আলম টাঙ্গাইলের ধনবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন। ধামরাইয়ের মান্নান কলেজ এলাকায় বসবাস করতেন তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৮ টার দিকে আমতলা বাজার থেকে ঢুলিভিটা যাওয়ার উদ্দেশ্যে নিহত আখতারুল আলম সিএনজি চালিত অটোরিকশাযোগে রওনা হন। পথে ভাড়ারিয়া এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ ঘটে। এতে তিনি গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও সেখানে চিকিৎসকরা তার অবস্থা সঙ্কটাপন্ন দেখে দ্রুত গণস্বাস্থ্য কেন্দ্রে স্থানান্তরের পরামর্শ দেন। সেখানে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দুপুরের দিকে তার মরদেহ কর্মস্থল গণ বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। সেখানে জানাযা শেষে দাফনের জন্য মরদেহ টাঙ্গাইলের ধনবাড়িতে নেওয়া হয়েছে।

গণস্বাস্থ্য কেন্দ্রের রেজিস্ট্রার রতন কুমার জানান, “দুর্ঘটনার পর তার মাল্টিপল ইঞ্জুরি ছিল। মৃত্যুর মূহুর্তেই হাসপাতালে আনা হয়। আনার পরও একবার রেসপন্স করেছেন। হাসপাতালে আনার পর তিনি প্রায় ৩০ মিনিট জীবিত ছিলেন। এরপর তিনি মারা যান।” 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম