ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গণমাধ্যমকর্মীরা দুর্নীতির বিরুদ্ধে মূল হুইসেল ব্লোয়ার — দুদক চেয়ারম্যান

সারাদেশ | সিলেট প্রতিনিধি

(১১ মাস আগে) ২৩ নভেম্বর ২০২৫, রবিবার, ৭:০০ অপরাহ্ন

banglahour

দুর্নীতি দমন কমিশন (দুদক)'র চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, গণমাধ্যমকর্মীরা দুর্নীতির বিরুদ্ধে মূল হুইসেল ব্লোয়ার। আমরা অনেক দুর্নীতির খবর গণমাধ্যম থেকে জানতে পারি। সাংবাদিকরা সচেতন থাকলে সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে যেকোনো ধরনের দুর্নীতি কমে আসবে।  সিলেটের আলমপুরে দুদকের বিভাগীয় কার্যালয়ের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
চেয়ারম্যান বলেন, দুর্নীতিকে আমরা নিয়ম বানিয়ে অভ্যস্ত হয়ে পড়ছি। দুর্নীতিকে নিয়ম মনে করার এ প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। এখন আমাদের ছেলে-মেয়েরা সচেতন। তারা কোন একদিন বাড়তি আয় সম্পর্কে প্রশ্ন করলে জবার দেওয়ার সুযোগ থাকবে না। আমরা কেউই নিজ সন্তানের কাছে মাথা নিচু করে থাকতে চাই না। 
নির্বাচনী হলফনামায় সম্পদ বিবরণী কারচুপির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা অসৎ লোক নির্বাচন করতে চাই না। অসৎ লোকই কেবল হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে থাকে। সৎ লোক নির্বাচিত করলে অনিয়ম,  দুর্নীতি অনেকাংশে কমে আসবে। এসময় তিনি শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 
দুদক স্বাধীনভাবে কাজ করতে পারছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বা আমার কমিশনের উপর কারও চাপ নেই। আমরা চাপমুক্তভাবে কাজ করছি। দুর্নীতিগ্রস্থ ব্যক্তি যে দল বা মতাদর্শেরই হোক না কেন দুদকের শিডিউল অনুযায়ী অভিযুক্ত হলেই তার বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে দুদক এর কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম, মহাপরিচালক মোঃ আকতার হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম