ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফরিদপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক গ্রেফতার

রাজনীতি | ফরিদপুর প্রতিনিধি

(৫ মাস আগে) ২৪ নভেম্বর ২০২৫, সোমবার, ৪:০৫ অপরাহ্ন

banglahour

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান  ওরফে বুলবুল (৪৮) কে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
সোমবার (২৪ নভেম্বর) ভোর ৫ টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের হরিরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনে গত ১৬ নভেম্বর ভাংগা
থানার উপ-পরিদর্শক আফজাল হোসেন বাদী হয়ে একটি মামলা করেন।  এই মামলায় ৬০ জনের নাম উল্লেখ করা হয়। ওই মামলার এজাহারভুক্ত  আসামী তৌহিদুর রহমান। এছাড়া গত ১৫ সেপ্টেম্বর ভাঙ্গা থানা ভাঙচুরের অভিযোগে পুলিশের দায়ের করা মামলায়ও তিনি এজাহারভুক্ত আসামি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, তৌহিদুর রহমানকে সোমবার ভোরে গ্রেফতার করা হয়েছে। তাকে দুপুরে আদালতে সোপর্স করা হয়েছে।

গত ১৩ নভেম্বর “ঢাকা লকডাউন” কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা-খুলনা,
ঢাকা-বরিশাল মহাসড়ক ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আলগী ইউনিয়নের সুয়াদী, হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ, মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া ও চান্দ্রা ইউনিয়নের পুলিয়া নামক স্থানে অবরোধ কর্মসূচি পালন করায় পাঁচ ঘন্টা দক্ষিণবঙ্গের সাথে ঢাকার যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এই ঘটনাকে কেন্দ্র করে ১৬ নভেম্বর  ভাঙ্গা থানায় পুলিশ বাদী হয়ে মোট
চারটি মামলা করে।  এ মামলাগুলোতে আওয়ামী লীগের ১৭৭ জন নেতা ও কর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো অনেককে আসামি করা হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯