ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জামালপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

সারাদেশ | আলী আকবর, জামালপুর প্রতিনিধি

(১১ মাস আগে) ২৫ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ৩:১৪ অপরাহ্ন

banglahour

জামালপুরে চাঁদা না পেয়ে সাজানো ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ৭০ বছরের বৃদ্ধ  মোহাম্মদ আলী জানিক।

আজ মঙ্গলবার দুপুরে জামালপুর শহরে স্থানীয় একটি পত্রিকা অফিসে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
বৃদ্ধ মোহাম্মদ আলী জানিক অভিযোগ করেন, গত ২৩ নভেম্বর  মাদারগঞ্জের সিধুলী ইউনিয়নের চর লোটাবর গ্রামের  মনোহরের স্ত্রী শিরিনা সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, চলন্ত সিএনজিতে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়েছে এবং ওই ঘটনায় বৃদ্ধ জানিককে জড়ানো হয়েছে। ওই গৃহবধূর অভিযোগে যে সময় উল্লেখ করা হয়েছে তখন তিনি তিনি নিজ বাড়িতেই ছিলেন। 
অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও সাজানো দাবি করে বৃদ্ধ মোহাম্মদ আলী জানিক বলেন, কথিত  ধর্ষণ মামলার সাক্ষী শফিকুল ইসলাম ও ইউপি সদস্য মোতালেবের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের জমি নিয়ে বিরোধ চলছে। ওই বিরোধকে কেন্দ্র করে সম্প্রতি তার কাছে মোটা অঙ্কের  টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়ায় তাকে  ধর্ষণের সাজানো মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে বৃদ্ধ মোহাম্মদ আলী জানিক ঘটনার সুষ্ঠু তদন্ত করে মিথ্যা মামলা প্রত্যাহার এবং এ ঘটনার সাথে  জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম