ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তমিজ

রাজনীতি | মো: সাফায়েত খান ওপেল, ধামরাই (ঢাকা) প্রতিনিধি

(৫ মাস আগে) ২৫ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ৩:২০ অপরাহ্ন

banglahour

যারা অপকর্মের সাথে জড়িয়েছিলো আমরা যেন পাল্টা তাদের মতো অপকর্মে জড়িয়ে না যাই। তাদেরকে বুঝিয়ে দিতে বিএনপির শাসনামল জনগণের পক্ষে। ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার ধামরাইয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত উঠোন বৈঠক ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন।

তিনি আরোও বলেন, ব্যক্তিগত বিভেদ ভুলে জনসাধারণ ও দলের স্বার্থে একত্র হয়ে কাজ করতে হবে। বিএনপি সন্ত্রাসমুক্ত একটি দল। রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌছে দিতে সকলকে একত্র হয়ে কাজ করতে হবে।

উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান এলাকায় কাকরান মাদ্রাসা মাঠে ভাড়ারিয়া ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস 

 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯