‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদের হবে উন্নতি’ এই প্রতিপাদ্যে মুক্তাগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনি উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার বর্ণাঢ্য র্যালি, প্রদর্শনী, আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মুক্তাগাছা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত এ কর্মসূচী ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত চলবে। সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে ফিতা কেটে এ আয়োজনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম। পরে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি অফিস চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাহেলা পারভীন রুমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম। ভেটেরিনারি সার্জন নিহন পারভেজের সঞ্চালনায় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা সিনমিন জাহান ইলমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা, আনসার ভিডিপি কর্মকর্তা, সাবরেজিস্ট্রার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে বক্তরা বলেন, দেশের প্রাণিসম্পদ উন্নয়নে ও উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যুবাদের অন্তর্ভূক্তির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরী করতে হবে। প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন খামারী, উদ্যোক্তাদের উদ্ভাবনী, গবাদিপশু, হাঁসমুরগী, দুগ্ধ, ডিম উৎপাদন প্রযুক্তি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের শেষে অংশ নেয়া খামারী ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
