ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ধামরাইয়ে ৭টি ইটভাটা ও একটি টায়ার কারখানায় অভিযান, ১৫ লাখ টাকা জরিমানা

সারাদেশ | মো: সাফায়েত খান ওপেল, ধামরাই (ঢাকা) প্রতিনিধি

(১১ মাস আগে) ২৬ নভেম্বর ২০২৫, বুধবার, ৮:৫৯ অপরাহ্ন

banglahour

ঢাকার ধামরাইয়ে ৭টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৫ টিকে ১৫ লাখ টাকা অর্থদণ্ড ও দুইটি ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এসময় ইট ভাটার পাশে থাকা একটি অবৈধ টায়ার কারখানা ধবংস করা হয়।  

বুধবার (২৬ নভেম্বর) , পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান উল ইসলাম।

এ সময় কুল্লা ইউনিয়নের মেসার্স মাহি ব্রিকস, রোয়াইল ইউনিয়নের এবিসি স্টার ব্রিকস ও মেসার্স রাইসুল এন্ড শামসুদ্দিন ব্রিকস, সুতিপাড়া ইউনিয়নের মেসার্স থ্রি স্টার ব্রিকস, মেসার্স লায়ন ব্রিকস, মেসার্স দাদা ব্রিকস, মেসার্স এস এন ব্রিকস এন্ড এবং ডিএসবি রিসাইক্লিং প্ল্যান্টে অভিযান পরিচালনা করা হয়।

এরমধ্যে ৫ টি ভাটাকে ৩ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা জরিমানা ও দুটি ভাটার চিমনি ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়।  

পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট  রেজওয়ান-উল-ইসলাম বলেন, ধামরাই উপজেলায় বায়ু দূষণ প্রতিরোধে অবৈধ ইটভাটার ওপরে অভিযান পরিচালনা করা হয়েছে। আজ ৭টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। এরমধ্যে ৫ টিকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দুটি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম