ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কিশোরগঞ্জ-২ আসনে ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের প্রচারে উপজেলা বিএনপির গণমিছিল

রাজনীতি | মিয়া মোহাম্ম ছিদ্দিক, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি

(৫ মাস আগে) ২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৫:৫২ অপরাহ্ন

banglahour

কিশোরগ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের প্রচারে উপজেলা বিএনপির গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে থেকে শুরু হওয়া এ মিছিল কটিয়াদী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
মিছিলটিতে কটিয়াদী উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। উৎসবমুখর পরিবেশে ধানের শীষের পক্ষে নানা স্লোগানে মুখর ছিল মিছিলটি।
মিছিলটিতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী- পাকুন্দিয়া)আসনের বিএনপি মনোনীত প্রার্থী পাকুন্দিয়া উপজেলার বিএনপির আহবায়ক ও কিশোরগঞ্জ জজ কোর্টের পিপি এ্যাডঃ জালাল উদ্দিন।
মিছিলটিতে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, জেলা বিএনপির সদ্য সাবেক সদস্য ও পৌর বিএনপির সাবেক আহবায়ক গোলাম ফারুক চাষী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম শফিক, মাহাবুবুর রহমান বাচ্চু, শফিকুর রহমান বাদল, সৈয়দ শামসুল আরেফিন তারা, মোঃ শহিদুল্লাহ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম জায়দুল, সহ-সাধারন সম্পাদক শামসুল হক চাঁন মিয়া মাস্টার, সহ-প্রচার সম্পাদক আ. আজিজ প্রিন্স, উপজেলা কৃষকদলের আহবায়ক আজিজুল হক শাহজাহান, সদস্য সচিব কামরুল ইসলাম বাবলুসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা জানান, গত ১৭ বছর ধরে জনগণ সুষ্ঠুভাবে ভোট দেওয়ার সুযোগ পাননি। আসন্ন নির্বাচনে সেই সুযোগ তৈরি হয়েছে বলে তারা আশা করছেন। তাদের দাবি, জনগণ এবার উৎসবমুখর পরিবেশে ধানের শীষে ভোট দেবেন। কিশোরগ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে  বিএনপি মনোনীত প্রার্থী এড.জালাল উদ্দিনকে বিজয়ী করতেই তাদের সর্বাত্মক প্রচারণা চলবে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯