ভৈরবে সাবেক প্রধান মন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও কম্বল বিতরন করা হয়েছে । সৌদি আরব প্রবাসী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শফিকুল ইসলামের সৌজন্যে আজ বৃহস্পতিবার সকালে চানপুর চক বাজারে অসহায়, দরিদ্র ২শ ৫০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয় । এ সময় সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয় । এ সময় সৌদি আরব প্রবাসী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শফিকুল ইসলাম, শিমুল কান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ডাঃ নুরুজ্জামান জামাল বলেন, ৩ বারের সফল প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ তার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন । তাছাড়া শফিকুল ইসলাম নিজ অর্থায়নে সমাজের অসহায় গরীবদের জন্য কম্বল বিতরন করছেন। তাছাড়া গরীবের হোটেলে প্রতি সপ্তাহে বিনামূল্যে খাবার খাওয়াচ্ছেন। তাছাড়া সব সময় গনীব মানুষের দুর্দিনে পাশে থাকেন। এ সময় শফিকুল ইসলাম বলেন, আমি আপনাদের সহযোগিতায় সব সময় মানুষের পাশে থাকতে চাই ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
