ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিএনপি’র মহাসচিব আউল–বাউলদের সাপোর্ট করেছেন: ঠাকুরগাঁওয়ে ইমাম–ওলামা পরিষদের অভিযোগ

সারাদেশ | এমদাদুল ইসলাম ভূট্টো, ঠাকুরগাঁও প্রতিনিধি

(৯ মাস আগে) ২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৫:৫৮ অপরাহ্ন

banglahour

 দেশে বর্তমানে আউল বাউল নিয়ে টাইম পাস করা হচ্ছে। দুঃখের বিষয় হলো একটি বিশেষ দলের মহাসচিব (বিএনপি) আউল বাউলদের সাপোর্ট করেছেন। এর মাধ্যমে বাংলাদেশের কোটি কোটি মুসলমানের ঈমানে আঘাত করা হয়েছে। 
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও ইমাম ওলামা পরিষদের উদ্যোগে পৌর শহরের চৌরাস্তায় বিক্ষোভ সমাবেশে এ সব কথা বলেন তারা। 
তারা আরও বলেন তিনি আমাদের লজ্জা দিয়েছেন। মুসলমানেরা তাদের বিরুদ্ধে মাঠে নেমেছে তাই এই বাংলার মাটিতে বাউলদের জায়গা হবে না। পবিত্র কুরআন ও আল্লাহকে নিয়ে কটুক্তি করায় বাউল সাধক আবুল সরকারসহ জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান তারা।
এতে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও ইমাম ওলামা পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা খলিলুল্লাহ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা জামাল উদ্দিনসহ সংগঠনটির অন্যান্য নেতাবৃন্দ।
অপরদিকে বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতারের প্রতিবাদে বুধবার (২৬ নভেম্বর) বিকালে বাউল শিল্পীরা ঠাকুরগাঁও আদালত চত্বরে একত্রিত হতে থাকে। এমন সময় তৌহিদি জনতা বাউলদের উপর হামলা চালায় এতে ৪ জন বাউল শিল্পী আহত হন। পরে তারা ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।
এমন ঘটনার প্রেক্ষিতে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার (২৬ নভেম্বর) বিকালে বিএনপি’র জেলা কার্যালয়েন নবনির্মিত বিল্ডিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বাউলদের উপর হামলার ঘটনাটি নেক্কারজনক বলে মন্তব্য করেন।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম