ঢাকা, ২৪ অক্টোবর ২০২৬, শনিবার, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নড়াইলে শাহরিয়ার রিজভী জর্জের পক্ষে গণ মিছিল অনুষ্ঠিত

রাজনীতি | মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইল প্রতিনিধি

(১০ মাস আগে) ২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১১:০৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:০৭ অপরাহ্ন

banglahour

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন প্রত্যাশী ও নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জের পক্ষে নড়াইলে এক বিশাল গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২৭ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে নড়াইল পৌরসভার পুরাতন বাস টার্মিনাল এলাকা থেকে গণ মিছিলটি শুরু হয়ে রূপগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়।
মিছিল থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে নড়াইল-২ আসনে শাহরিয়ার রিজভী জর্জকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়।

গণ মিছিলে উপস্থিত ছিলেন—

নড়াইল জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমানসাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডলার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস সদর থানা যুবদলের আহ্বায়ক মোঃ তরিকুল ইসলাম পিয়াল সদস্য সচিব আরিফুল আকবর মিল্টন যুগ্ম আহ্বায়ক রাসেল বিশ্বাস

এ ছাড়াও নড়াইল সদর, লোহাগড়া উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

মনোনয়ন প্রত্যাশী শাহরিয়ার রিজভী জর্জ বলেন,
“দলের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিলাম, কখনো ফাঁকি দেইনি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে নড়াইলের যাবতীয় অসঙ্গতি দূর করে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর, সুশৃঙ্খল ও দুর্নীতিমুক্ত নড়াইল উপহার দেব।”

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম