ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খালেদা জিয়ার সুস্থতা কামনায় খুলনায় বিএনপি’র দোয়া মাহফিল

রাজনীতি | ব্যুরো প্রধান খুলনা

(৯ মাস আগে) ২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, ৩:১৬ অপরাহ্ন

banglahour

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্জ রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ জুম্মাবাদ নগরীর খালিশপুর দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসায় জুম্মার নামাজ শেষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক চৌধুরী শফিকুল আলম হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়।

দোয়ার আগে রকিবুল ইসলাম বকুল আগত মুসল্লিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি বলেন,
“বেগম খালেদা জিয়া সুস্থ থাকলে ভবিষ্যতে সরকার গঠন করলে দেশের বর্তমান অরাজকতার অবসান হবে, দেশ উন্নয়নের পথে অগ্রসর হবে। তাই দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে সামনে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।”

দোয়া মাহফিল শেষে তিনি খুলনা বিশেষায়িত হাসপাতাল এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম