ভৈরবে জামায়াতে ইসলামের মার্চ ফর দাড়িপাল্লা পদযাত্রা ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলাম ভৈরব উপজেলা শাখার আয়োজনে আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় ভৈরব বাসস্টার্ডে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে । এ সময়
বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর ভৈরব উপজেলা শাখার সদস্য ইকবাল হোসেন, সাবেক আমির কামরুল ইসলাম,উপজেলা সেক্রেটারী মাওলানা আঃ মতিন, যুব বিভাগের সভাপতি মাহবুবুর রহমান,অর্থ সম্পাদক আজিজুল হক, নায়েবে আমির মাহবুব উল্লাহ মুসা প্রমুখ। এ সময় তারা বলেন, নির্বাচনের আগে গণভোট দিতে সরকারের প্রতি আহবান জানান । তাছাড়া বক্তারা আরো বলেন, স্বাধীনতার ৫৪ বছরে কোন দল দেশের উন্নয়ন করেনি। তারা নিজেদের আখের গুছিয়ে সন্তানদের বিদেশে পড়াশোনা করিয়ে চাকরির ব্যবস্থা করেছেন। বিদেশে বাড়ি করেছেন। জামায়াতে ইসলাম সরকার গঠন করলে দেশে ইনসাফ কায়েম করবে। তাই আগামী নিবর্বাচনে দাঁড়িপাল্লার প্রার্থী কবির হোসেন কে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান । বক্তব্য শেষে মার্চ ফর দাড়িপাল্লা পদ যাত্রার মিছিল বের করে ভৈরব বাজারে গিয়ে শেষ হয় ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
