ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাঞ্ছারামপুরের আওয়ামী লীগ নেতা মুছা মেম্বারকে জবাই করে হত্যা।

অপরাধ | মফিজুল ইসলাম রুবেল, বাঞ্ছারামপুর প্রতিনিধি

(৯ মাস আগে) ৩০ নভেম্বর ২০২৫, রবিবার, ৯:১১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:১২ অপরাহ্ন

banglahour

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবু মুসা মেম্বার (৬৫)কে প্রকাশ্যে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার বিকেলে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর–পাঠামারা বিল এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আবু মুসা সলিমাবাদ গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মাহমুদ আলী। তিনি সক্রিয়ভাবে ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং এর আগে সলিমাবাদ ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি আবু মুসা হোসেনপুর–পাঠামারা বিলে শেলোচালিত ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলন ও বিক্রি করছিলেন। আজ বিকেলের দিকে দুর্বৃত্তরা তাকে বিলে ডেকে নিয়ে গলা কেটে ও শরীরে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। পরে লাশ ফেলে রেখে তারা পালিয়ে যায়। এলাকাবাসী লাশ দেখে পরিবারকে খবর দিলে পরিবারের সদস্যরা এসে তাকে মৃত অবস্থায় পান।

নিহতের ছেলে উজ্জ্বল অভিযোগ করে বলেন, “কয়েকদিন আগে মিরপুর গ্রামের সায়েম নামে একজন আমার বাবাকে মারধর করেছিল। বাবা বলেছিল বিলে গেলে টাকা দেবে। আজকে আমার বাবাকে কুপিয়ে ও জবাই করে মারা হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস সায়েমই বাবাকে হত্যা করেছে।”

খবর পেয়ে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসান জামিল খান বলেন, “ঘটনার বিভিন্ন দিক বিবেচনা করে তদন্ত চলছে। এখনো হত্যার কারণ বা জড়িতদের চূড়ান্তভাবে শনাক্ত করা যায়নি। তবে আশা করছি খুব দ্রুতই ঘটনার রহস্য উদঘাটন করতে পারব।”

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম