ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটিতে দুঃস্থ পুরোহিত ও সেবাইতদের মাঝে সেনাবাহিনী শীতবস্ত্র বিতরণ

সারাদেশ | রাঙ্গামাটি প্রতিনিধি

(৯ মাস আগে) ২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ৩:৩৮ অপরাহ্ন

banglahour

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুঃস্থ পুরোহিত ও সেবাইতদের মাঝে রাঙ্গামাটি সেনাবাহিনী সদর জোনের পক্ষ থেকে  শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে শহরের আসামবস্তি এলাকায় হিন্দু ধর্মীয় ট্রাস্টের আঞ্চলিক কার্যালয়ে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুঃস্থ পুরোহিত ও সেবাইতদের মাঝে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি    সদর জোন কমান্ডার লেঃ কর্নেল মো: একরামুল রাহাত- পিএসসি।
এ সময় রাঙ্গামাটি জোন কমান্ডার লে: কর্নেল মো: একরামুল রাহাত- পিএসসি বলেন, সেনাবাহিনী পাহাড়ে আইনশৃঙ্খলার দায়িত্ব পালনের পাশাপাশি সকল সম্প্রদায়ের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।
সেনাবাহিনীর এসব সামাজিক উদ্যোগের মাধ্যমে স্থানীয় সকলের  সাথে বাংলাদেশ সেনাবাহিনীর পারস্পরিক সম্পর্ক ও সম্প্রীতি আরো উন্নত হবে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষ থেকে দুস্থ পুরোহিত ও সেবাইতদের মাঝে ৫৫টি কম্বল বিতরন করা হয়। 
এ সময় আয়োজক কমিটির নেতৃবৃন্দসহ  সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম