ঢাকা, ১৭ জুন ২০২৬, বুধবার, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুড়িগ্রামে ৯ ফুটের অজগর উদ্ধার উৎসুক জনতার ভিড়

সারাদেশ | রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম প্রতিনিধি

(৬ মাস আগে) ২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১০:২০ অপরাহ্ন

banglahour

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারিয়া ভাসানীপাড়া গ্রামে হঠাৎ দেখা মিলল প্রায় ৯ ফুট লম্বা এক বিশাল অজগর সাপের। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সার্কেল এএসপি মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশ সদস্যরা বলদিয়া বাজারের সাপুড়ে মোজাহারের সহযোগিতায় সাপটি উদ্ধার করেন।

সকাল থেকেই জমিতে কাজ করছিলেন স্থানীয় কৃষকেরা। ঠিক সেই সময় ধীরে নড়তে থাকা বিশাল দেহের অজগরটি চোখে পড়তেই মুহূর্তে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। উৎসুক জনতার ভিড় বাড়লেও কোনো বিশৃঙ্খলা বা সাপের ক্ষতির আশঙ্কা তৈরি হতে দেননি সার্কেল এএসপি। দ্রুত ঘটনাস্থলে নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ।

এরপর পরিকল্পিত ও নিরাপদ প্রক্রিয়ায় সাপটি উদ্ধার করা হয়। কুড়িগ্রাম বন বিভাগের কর্মকর্তাদের কাছে সাপটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

কুড়িগ্রাম বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. সাদিকুর রহমান বলেন, “সাপটি স্থানীয় সাপুড়ে ধরেছিলেন। আমরা সেটি উদ্ধার করে রংপুর বিভাগীয় বন অধিদপ্তরে পাঠিয়েছি।”

স্থানীয়দের ধারণা, খাবারের খোঁজে পার্শ্ববর্তী নদী–জঙ্গল এলাকা থেকে অজগরটি জনবসতিতে এসে পড়েছিল। ঘটনার পর পুরো এলাকায় দিনভর ছিল আলোচনা–উত্তেজনা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯