খুলনায় ১০ম গ্রেডে বাস্তবায়নের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল খুলনা বিশেষায়িত হাসপাতাল সহ সরকারি হাসপাতালের টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টরা।আজ সকাল ৯ টায় খুলনা বিশেষায়িত হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল সহকারে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে তারা হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। এসময় তাদের দাবি নিয়ে বক্তৃতা করেন মোহাম্মদ আজিজুর রহমান, আবু তারিক পলাশ,আমিনুল ইসলাম, সুদেব চন্দ্র মন্ডল ও, আবু তারেক পলাশ, আসাদুজ্জামান,সুদেব চন্দ্র দেবনাথ সহ নেতৃবৃন্দ। অর্ধ দিবস কর্মবিরতি পালন শেষে স্বস্ব কাজে ফিরে যান তারা।
ইতিমধ্যে তারা কয়েক দফা সময় দিয়েছে সরকারকে। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখনো তাদের দাবির বিষয়ে বিবেচনা দিন রয়েছে।
বক্তারা বলেন অবিলম্বে তাদের দশম গ্রেড বাস্তবায়ন না হলে কাল থেকে শাটডাউন কর্মসূচি কর্মসূচি পালন করবেন তারা।
এদিকে হাসপাতাল গুলোতে তাদের এ কর্মসূচির কারণে রোগীরা চরম ভোগান্তিতে পড়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
