ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোষাঘাটা গ্রামে ফ্রী প্রাণিসম্পদ টিকাদান ক্যাম্প পরিচালিত

সারাদেশ | রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি

(৯ মাস আগে) ৩ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১০:৫২ অপরাহ্ন

banglahour

  'দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি; প্রাণিসম্পদে হবে উন্নতি‌' এ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলায় ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত পালিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ । এরই অংশ হিসেবে দামুড়হুদা উপজেলার কোষাঘাটা গ্রামে ফ্রী প্রাণিসম্পদ টিকাদান ক্যাম্প পরিচালিত হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত ওয়েভ ফাউন্ডেশনাধীন কৃষি ইউনিটের প্রাণিসম্পদ খাত এ কাজ বাস্তবায়ন করে। এ কার্যক্রমের মাধ্যমে মুরগি, হাঁস ও ছাগলের গণ টিকা দেয়া হয়। এলাকাবাসী ভোরবেলা থেকেই তাদের গৃহপালিত প্রাণী নিয়ে নির্দিষ্ট স্থানে জামায়াত হন। এ টিকা কার্যক্রম তত্ত্বাবধান করেন কৃষি ইউনিটের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সুফিয়ান খান। সার্বিক কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা হাসান রেজাসহ কৃষি ইউনিটের কর্মকর্তাবৃন্দ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম