ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেটে কৃষি ব্যবসায় তরুণ ও নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের উদ্বোধন

সারাদেশ | সিলেট প্রতিনিধি

(৯ মাস আগে) ৪ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৯:৩৮ অপরাহ্ন

banglahour

কৃষি ব্যবসায় তরুণ ও নারী উদ্যোক্তাদের জন্য ১১ দিনব্যাপী অন-দ্যা-জব ট্রেনিং  উদ্বোধন হয়েছে। সিলেট নগরীর শাহজালাল উপশহরে এনজিও ফোরাম ট্রেনিং সেন্টারে কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ও সাসটেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলি।
প্রধান অতিথির বক্তৃতায় উপপরিচালক বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। প্রাকৃতিকভাবেই এদেশের মাটি খুব উর্বর। এ মাটিতে ফসল ফলাতে বেশি পরিশ্রম করতে হয় না। প্রয়োজন শুধু অদম্য ইচ্ছাশক্তি ও সঠিক জ্ঞানের। সঠিক জ্ঞানের অভাবে অনেক কৃষি জমি বছরে মাত্র একবার চাষ হয়, বাকি সময় পতিত থাকে। পতিত জমিতে বছরে একাধিকবার চাষ, নিত্যনতুন পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ ও নিজেকে দক্ষ করার জন্য প্রশিক্ষণ অপরিহার্য। প্রশিক্ষণ উদ্যোক্তাদের জ্ঞান বৃদ্ধির মাধ্যমে আত্মবিশ্বাসী, আত্মপ্রত্যয়ী ও দক্ষ করে গড়ে তোলে। 
তিনি বলেন, সরকার দেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের মাধ্যমে সমাজ ও দেশের সমৃদ্ধির জন্য কাজ করছে। নিজেকে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মানসিকতা থেকেই দেশের পরিবর্তন সম্ভব। এরই অংশ হিসেবে কৃষি উদ্যোক্তা তৈরির এ প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। 
প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী ১১ দিন আপনাদের তিনটি বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হবে। এখান থেকে প্রাপ্ত জ্ঞান ও দক্ষতা প্রত্যেকে নিজ নিজ জায়গায় কাজে লাগাবেন। নিজেকে সফলভাবে গড়ে তুলতে জ্ঞান, দক্ষতা ও পরিশ্রমের সমন্বয় ঘটাবেন। কৃষি বিপণন অধিদপ্তর যেকোনো সহযোগিতা করতে সবসময় পাশে থাকবে বলে উল্লেখ করেন তিনি।
সাসটেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যনেজার এ এস এম শাহিনের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সিলেট জেলার সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আবু সালেহ মোঃ হুমায়ূন কবির। প্রশিক্ষণে মৌলভীবাজার জেলার ২৪ জন তরুণ ও নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম