ঢাকা, ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ডিসেম্বরের মধ্যেই তিনশ আসনে মনোনয়ন চূড়ান্ত করবে এনসিপি

রাজনীতি | এস,এম,হাসিবুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি

(৭ মাস আগে) ৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ৬:৪৩ অপরাহ্ন

banglahour

ডিসেম্বর মাসের মধ্যেই তিনশ আসনে এনসিপির মনোনয়ন চূড়ান্ত করবে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বৃহস্পতিবার রাতে পঞ্চগড় জেলা শহরের জুলাই স্মৃতিস্তম্ভে উন্নয়ন বরাদ্দ পাওয়া বিভিন্ন মসজিদ ও মন্দিরের প্রতিনিধিদের সাথে মতবিনিময় শেষে সংবাদকর্মীদের একথা বলেন তিনি। তিনি আরও বলেন, আমরা গত তিন মাসে দুইশো মসজিদ মন্দিরের জন্য প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ এনেছি।  যা গত বিশ বছরে বড় বড় এমপি মন্ত্রীরা আনতে পারেনি।  

সারজিস আলম বলেন, বিএনপি জামায়াতের সাথে এলায়েন্সের সম্ভাবনা উড়িয়ে দেব না। আলোচনা এখনো চলছে। যারা সংস্কারের পক্ষে থাকবে, জুলাইয়ের আকাঙ্খার পক্ষে থাকবে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মুসলিম সেন্টিমেন্ট ও সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি যারা ধারণ করতে পারবে, তাদের সাথে এলায়েন্সের পথ এখনো খোলা আছে। খুব শিগগির এটার আমরা সুন্দর সমাধান দেখতে পাবো। মাঝে আমাদের জোট ঘোষণার কথা ছিলো। কিন্তু এই জোট ঘোষণার যে রূপরেখা ও বিস্তৃতি, আরও বড় হওয়া প্রয়োজন মনে করি।  আশা করছি শিগগিরই বড় আকারে জোট প্রকাশিত হবে।

সদ্য ঘোষিত পঞ্চগড় জেলা কমিটিতে জাতীয় পার্টির তিন নেতাকে অন্তর্ভুক্ত করার বিষয়ে সারজিস বলেন, আমরা চেষ্টা করেছি যেই মানুষগুলোর ভালো ইমেজ আছে, যারা মানুষের কাছে গ্রহণযোগ্য এবং ভালো রাজনৈতিক অভিজ্ঞতা ও সচেতনতা আছে, আমরা তাদের নেওয়ার চেষ্টা করেছি। একটা শর্ত সব সময় আমাদের ছিলো যারা গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে আওয়ামী লীগের যে কোন ইউনিটে রানিং পদধারী ছিলো, তাদেরকে আমাদের আহ্বায়ক বা সমন্বয় কমিটিতে শুধু পঞ্চগড়ে নয়, বাংলাদেশের কোথাও রাখি নাই। আবার রানিং ছিলো না, বাট লোকটার ইমেজ ভালো। আমাদের এখানে বেশ কয়েকজন মানুষ আছেন, যারা পূর্বে বিএনপি, জাগপা ও জাতীয় পার্টির সাথে সম্পৃক্ততা ছিল। কিন্তু চব্বিশে তারা রানিং কোন পদ পদবিতে ছিলেন না। তারা বলেছে, ওই সময়ে তারা রাজনৈতিক রীতিনীতি, নেতাকর্মীদের শৃঙ্খলাসহ সমাগ্রিক বিষয়ে বিরক্ত হয়ে ওই আদর্শের সাথে মেলাতে না পেরে রাজনীতি থেকে দূরে সরে গিয়েছিল। এখন তারা দেখছে এনসিপি দুর্নীতি, চাঁদাবাজি, সিন্ডিকেট, টেন্ডারবাজি থেকে শুরু করে সকল অপকর্মের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং নতুন রাজনীতির চর্চা করছে এবং লড়াই চালিয়ে যাচ্ছে। তাই তারা এনসিপিতে আসার আগ্রহ প্রকাশ করেছে। আমরাও তাদের খোঁজ খবর নিয়ে তাদের এনসিপিতে নিয়ে এসেছি।

এ সময় এনসিপির জেলা ও উপজেলার নেতাকর্মী ও জাতীয় যুব শক্তির নেতারা উপস্থিত ছিলেন।

 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯