কিশোরগঞ্জের কুলিয়ারচরে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরন আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী, ব্যবসায়ী ও চাকুরীজীবিদের যৌথ অর্থায়নে ও
মানবিক সাদেক মিয়ার আয়োজনে ও সভাপতিত্বে সালুয়া ইউনিয়ন পরিষদ মাঠে ৩ ৬০ জন অসহায় দরিদ্র, প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে। শনিবার দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সালুয়া ইউপি চেয়ারম্যান আঃ কায়য়ুম । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন , সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম বকুল, ফরিদপুর আঃ হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ কাদির, ফেদা উল্লাহ উচ্চ বিঃ প্রধান শিক্ষক রেজাউল করিম, কুলিয়ারচর ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল রফিকুল ইসলাম, ঈদগাহ মাঠের সভাপতি আবিরুজ্জামান কাঞ্চন, বিশিষ্ট ব্যবসায়ী লাল বাদশা, উপজেলা মহিলা দলের সিনিয়র সহ- সভাপতি হাওয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক আরিফা সুলতানা প্রমূখ। আলোচনা ও দোয়া মহফিল শেষে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয় ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
