ঢাকা, ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মনোনয়ন বাতিলের দাবিতে মনোনয়ন প্রত্যাশী বিএনপির ৫ নেতা এক মঞ্চে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন

রাজনীতি | কিশোরগঞ্জ প্রতিনিধি

(৭ মাস আগে) ৮ ডিসেম্বর ২০২৫, সোমবার, ৮:৪০ অপরাহ্ন

banglahour

 কিশোরগঞ্জ-১ ( সদর - হোসেনপুর) আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত ৫ নেতা এক মঞ্চে উপস্থিত হয়ে  সংবাদ সম্মেলন  করেছেন। 
আজ দুপুরে শহরের স্টেশন রোডে মনোনয়য়ন প্রত্যাশী  রেজাউল করিম খান চুন্নুর ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  এ সময় লিখিত বক্তব্যে  বলেন  বাংলাদেশ জাতীয়তাবাদী দল  কর্তৃক আগামী ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে  কিশোরগঞ্জ  ১ ( সদর- হোসেনপুর )  আসনটিতে  বিএনপি প্রার্থী মাজহারুল ইসলামের মনেনয়ন বাতিলের দাবিতে আমরা এক হয়েছি । বিভিন্ন অভিযোগে অভিযুক্ত একজন ব্যক্তিকে মনোনয়ন দেওয়ায়  আমরা উপস্থিত সকল নেতৃবৃন্দ  এবং মনোনয়ন প্রত্যাশীগণসহ  এলাকার তৃমুল নেতা কর্মী  শুভাকাঙ্খী  ও সাধারণ মানুষ দৃঢ়ভাবে প্রদত্ত এরুপ মনোয়য়ন  প্রত্যাখান করছি । 
সংবাদ সম্মেলন থেকে দাবী জানানো হয় অনতিবিলম্বে  এ মনোনয়ন বাতিল না করলে 
তাদের ভালবাসার যোগ্য প্রার্থীকে  খুঁজে নিয়ে  সকলে মিলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  একজনকে প্রার্থীতা ঘোষনা করে  এবং বিজয়ী করে জাতীয় সংসদে পাঠাবো । 
বক্তব্য রাখেন , সাবেক এমপি মাসুদ হিলালী , সাবেক বিভাগীয় স্পেশাল জজ রেজাউল করিম খান চুন্নু ,জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল হোসাইন ,  সাবেক উপজেলা চেয়ারম্যান এড .শরীফুল ইসলাম , সদর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল । এছাড়া ও বিপুল সংখ্যক নেতা কমীৃ এসময় উপস্থিত ছিলেন ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯