ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

সারাদেশ | এমদাদুল ইসলাম ভূট্টো, ঠাকুরগাঁও প্রতিনিধি

(১০ মাস আগে) ৯ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ৩:০৪ অপরাহ্ন

banglahour

 “দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে।

দিবসটির শুরুতেই মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দূর্নীতি বিরোধী পতাকা উত্তোলন করা হয়।

এরপর ২ মিনিট মানববন্ধন কর্মসূচি পালন করে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।

দুর্নীতি দমন কমিশন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক তাহসিন মুনাবীল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার বেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহীন, নাজমুল হক সুমন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহীন আকতারসহ অনেকে।

সভায় সারাদেশে ঘটে যাওয়া বিভিন্ন দূর্নীতি ও অনিয়ম বিষয়গুলো তুলে ধরে দূর্নীতি মুক্ত দেশ গড়তে আগামী প্রজন্মের তরুণদের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম