ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হিজলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের আলোচনা সভা

সারাদেশ | হিজলা প্রতিনিধি

(৯ মাস আগে) ৯ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ৩:০৮ অপরাহ্ন

banglahour

"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা"এই স্লোগানকে সামনে রেখে বরিশালের হিজলা উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫।
মঙ্গলবার,সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ছানোয়ার হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ক্মকর্তা ,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা,উপজেলা প্রাণী সম্পদ ক্মকর্তা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,উপজেলা সমবায় কর্মকর্তা, উপজেলা প্রকৌশল কর্মকর্তা প্রণব কুমার,হিজলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডল, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা গোলাম মহিউদ্দিন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম রব্বানী নাগর সহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ সময় প্রধান অতিথির বলেন,দুর্নীতি সমাজের জন্য একটি ব্যাধি। দুর্নীতি একবারে নির্মূল করা সম্ভব নয়,এটা নিয়ন্ত্রণ করা সম্ভব।আমাদের যার যার নিজের জায়গা থেকে সচেতনতা অনেক জরুরী।দুর্নীতির উৎস চিহ্নিত করে সেখান থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব।দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির প্রধান বাধা।দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সচেতনতা ও নৈতিকতার চর্চার মাধ্যমেই আগামীতে একটি শুদ্ধ ও স্বচ্ছ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম