"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা" এই প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস - ২০২৫ পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯ টায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের আয়োজনে পিরোজপুর দুদক কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রমের উদ্বোধন করা হয়।উদ্বোধনী শেষে কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় মানববন্ধন।
পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু সাঈদ।
বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মো.মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান নাসিম আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন,বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রধান সহ শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. আমিনুল ইসলাম।
বক্তারা দুর্নীতি প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং সততা ও সুশাসন প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
