ঢাকা, ২৯ জুলাই ২০২৬, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের আয়োজনে ইসলামী মহাসম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিক সম্মেলন

রাজনীতি | রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি

(৭ মাস আগে) ১০ ডিসেম্বর ২০২৫, বুধবার, ৪:৩৫ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের আয়োজনে ইসলামী মহাসম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বেলা দেড়টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মুস্তাফা কামাল কাসেমী।
এরপর সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্য পড়ে শোনান,জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি জুনাইদ আল হাবিবী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, 'চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদ প্রতিটি সাংগঠনিক থানা ভিত্তিক আঞ্চলিকভাবে আপামর জনসাধারণের দেশাত্মবোধ, সাম্প্রদায়িক সম্প্রতি, ভাতৃত্ববোধ, সহনশীলতা, জনদরদী, ধর্মীয় অনুভূতি ও ইসলামি মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে স্হানীয় টাউন ফুটবল মাঠে আগামী শনিবার (১৩ ডিসেম্বর) ও রবিবার (১৪ ডিসেম্বর) দিনব্যাপী ইসলামি মহাসম্মেলনের আয়োজন করবে। মহাসম্মেলনে প্রথম দিন প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মুফতি সাখাওয়াত হুসাইন রাজি, শায়খুল হাদিস, জামিয়া কোরআনিয়া ঢাকা লালবাগ। দ্বিতীয় দিন প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা মামুনুল হক, শায়খুল হাদিস, জামিয়া রাহমানিয়া আরাবিয়া, মোহাম্মদপুর,ঢাকা'।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি মুফতি আব্দুস সামাদ,খালিদ সাইফুল্লাহ রুহানী, আমানুল্লাহ, মাওলানা জুবায়ের খান জীবন নগর, শামীম আহম্মেদ জুলহারী, মুফতি  আজিজুল্লাহ, হাফেজ যোবায়ের আহম্মেদ, ইনামুল হক, মুফতি  শোয়াইব আহম্মেদ কাসেমী,হাফেজ  আব্দুস শুকুর, শফিকুল ইসলাম প্রমুখ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯