ময়মনসিংহ ৫ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী কেন্দ্রিয় প্রচার বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ মুক্তাগাছা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত। শনিবার সন্ধায় মুক্তাগাছা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামি আমাকে দলিয়ভাবে মনোনয়ন দিয়েছে। মুক্তাগাছার জনগন যদি আমাকে ভোটদিয়ে জয়ী করে আমি নির্বাচিত হয়ে মুক্তাগাছার প্রতিটি সেক্টরে দূর্নীতি মুক্ত করতে কাজ করবো। বিশেষ করে শিক্ষা,পুলিশ,প্রশাসনে ঘুষখোরদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। অন্যায় অসৎ অবৈধ কোন কাজ করতে দেয়া হবেনা। মুক্তাগাছা পৌরসভায় ব্যাপক অনিয়ম হয়েছে বিশেষ করে পৌরমার্কেটে দোকান বরাদ্বে গোপনে অতিরিক্ত টাকা আদায় করা হয়েছে। পৌর প্রশাসককে এব্যপারে জানানো হলেও কোন কর্নপাত করেনি। আমি জয়ী হলে মুক্তাগাছায় অনৈতিক কোন কাজ করতে দিবোনা। মাদকের সাথে কোন কম্প্রমাইজ করবোনা।মাদক যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। পরিসংখ্যানে দেখাগেছে একবছরে মাদকের জন্য যেটাকা ব্যয় হয় তা দেশের চার বছরের বাজেটের সমান । সরকারীভাবে মসজিদ,মাদ্রাসা,মন্দির ও গির্জার উন্নয়নের জন্য যে টাকা আসে তা আনুপাতিক হারে বরাদ্বদিয়ে উন্নয়ন কাজ করা হবে। মুক্তাগাছার ১০ হাজার যুবকের কর্ম সংস্থানের লক্ষে ক্ষুদ্র কুটিশিল্প ও ফুডপ্রসেসিং জোন গড়েতোলা হবে। ফিসারী /পল্ট্রিতে পৃস্টপোষকতা দেয়া হবে। আল্লাহ যদি আমাকে জয়ীকরে তবে একাজ গুলো বাস্তবায়ন করবো ইনশা আল্লাহ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা উলামা বিভাগের সভাপতি উপাধ্যক্ষ বদরুল আলম, জামায়াতে ইসলামী মুক্তাগাছা উপজেলার আমির অধ্যাপক শামছুল হক, সেক্রেটারি আব্দুল্লাহ মুহাম্মদ মুজাহিদ সহ আরো অনেকে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
