ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শ্রবণ ও বাক প্রতিবন্ধী শিশুদের জন্য কক্লিয়ার ইমপ্লান্ট বরাদ্দ বাড়ানো হচ্ছে

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৪ মার্চ ২০২৩, শনিবার, ২:২২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:২৩ অপরাহ্ন

banglahour

ঢাকা: সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, কক্লিয়ার ইমপ্লান্টের মাধ্যমে  শ্রবণ ও বাক প্রতিবন্ধী শিশুরা স্বাভাবিক জীবন ফিরে পাচ্ছে। শ্রবণ ও বাক প্রতিবন্ধী শিশুদের জন্য কক্লিয়ার ইমপ্লান্ট বরাদ্দ বাড়ানো হচ্ছে।

মন্ত্রী আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব শ্রবণ দিবস ২০২৩ উপলক্ষ্যে আয়োজিত সেমিনার ও কক্লিয়ার বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

মন্ত্রী বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি মানুষের কথা ভাবেন বলেই এই কোমলমতি শিশুদের জন্য তিনি ব্যয়বহুল কক্লিয়ার ইমপ্লান্ট চালু করেন। ভবিষ্যতে এ বরাদ্দ আরো বাড়ানো হবে।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, কক্লিয়ার ইমপ্লান্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মানবিক উদ্যোগ। বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের সুনাগরিক গড়ে তুলতে এ কর্মসূচি ভূমিকা রাখছে।

পরে মন্ত্রী শিশুদের হাতে বরাদ্দপত্র তুলে দেন। 

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম