বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ময়মনসিংহে বিএনপি বিশাল আনন্দ মিছিল করেছে ।
আজ (মঙ্গলবার) দুপুরে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে নগরীর টাউন হল থেকে দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনের নেতৃত্বে আনন্দ মিছিলটি বের হয়। আনন্দ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
আনন্দ মিছিলে তারেক রহমানের ছবি সম্বলিত প্লেকার্ড হাতে নেতাকর্মীদের শ্লোগানে পুরো নগরী মুখরিত হয়ে উঠে।
মিছিলে দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
