ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কিছু দুষ্কৃতকারী গোষ্ঠী বিভাজন সৃষ্টি ও অস্থিরতা উস্কে দেয়ার চেষ্টা করছেঃ শিক্ষা উপদেষ্টা

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা,ময়মনসিংহ প্রতিনিধি

(১০ মাস আগে) ২৩ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ৭:১৯ অপরাহ্ন

banglahour

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি.আর আবরার বলেছেন, সরকার নির্বাচনের ব্যাপারে দৃঢ়ভাবে অঙ্গিকারাবদ্ধ। যত ধরণের অপচেষ্টা হোক কোন ঘটনায় নির্বাচনকে বাধাগ্রস্থ করতে পারবে না। তিনি বলেন, বর্তমানের কিছু দুষ্কৃতকারী গোষ্ঠী বিভাজন সৃষ্টি ও অস্থিরতা উস্কে দেয়ার চেষ্টা করছে। এসব অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। এবং এগুলো সফল হতে দেয়া যাবে না। এ ধরণের সহিংসতার বিরুদ্ধে আইন তার পূর্ণ শক্তি প্রয়োগ করবে। এছাড়া প্রধান উপদেষ্টার নির্দেশে দীপু চন্দ্র দাসের পরিবারের পাশে থেকে পরিবারের সদস্যদের দেখভালের দায়িত্ব সরকার গ্রহণ করেছে।
ময়মনসিংহের ভালুকায় শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেয়ার ঘটনার খোঁজ নিতে এসে আজ (মঙ্গলবার) বিকেলে দিপু দাসের তারাকান্দার বাড়িতে সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি.আর আবরার। 
এসময় তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। কান্নার ভেঙে পড়েন দিপুর পরিবারের সদস্যরা। শোকসন্তপ্ত পরিবারকে শান্তনা দিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের আশ্বাস দেন শিক্ষা উপদেষ্টা। পরে সাংবাদিকদের প্রশ্নোত্তরে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সরকার নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সম্পূর্ণভাবে অঙ্গীকারাবদ্ধ। যত রকমের অপচেষ্টা হোক না কেন, নির্বাচনে কোনরকম প্রভাব ফেলতে পারবে না। কোন চাপেই নতি স্বীকার করবে না সরকার।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম