ঢাকা, ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

রাজনীতি | মনিরুল ইসলাম দুলু ,বাগেরহাট প্রতিনিধি

(৬ মাস আগে) ২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার, ৭:৩৫ অপরাহ্ন

banglahour

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয়  যুগ্ম মুখ্য  সংগঠক মোল্যা রহমাতুল্লাহর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে । বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে  উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার সুমির কাছ থেকে শাপলাকলির পক্ষে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) সংসদীয় আসনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,জাতীয় নাগরিক পার্টি এনসিপির বাগেরহাট জেলা প্রতিনিধি মো:আলামিন, মো:আবু হাসান, এনসিপির মোংলা উপজেলার প্রধান সমন্বয়কারি মাজেদুল ইসলাম মৃধা,রামপাল উপজেলার প্রধান সমন্বয়কারি মাজেদুর রহমান জুয়েল,মোল্লা মোয়াজ্জেম হোসেন প্রমুখ।


এ সময় জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) এর যুগ্ম মুখ্য  সংগঠক মোল্যা রহমাতুল্লাহ জানান,জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনেক গুজব রটানো হবে। তা প্রতিহত করে সকল দলের অংশগ্রহণে ভালো ও নির্বাচনের মাধ্যমে জুলাই সনদ বাস্তুবায়ন করা হবে। আমার নির্বাচনী ইশতেহার হলো মোংলার ইতিহাস ও ঐতিহ্য পুনরায় ফিরিয়ে আনা। এছাড়া জুলাই সনদ ও গণভোটে হ্যা ভোট দেওয়ার আহবান জানান।

এরআগে জ্বালানি খাতে ন্যায্য রূপান্তরে রাজনৈতিক দলের অঙ্গীকার নিশ্চিত করার জন্য বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে এনসিপি মনোনীত প্রার্থী  মোল্যা  রহমাতুল্লাহ এর কাছে বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন বিষয়ক কর্মজোট বিডব্লিউজিইডি( BWGED)  এর পক্ষ থেকে মোঃ নুর আলম শেখ নাগরিক ইশতেহার তুলে দেন ।

 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯