ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গায় তীব্র শীতে জনসাধারণ ওষ্ঠাগত, সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস

সারাদেশ | রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি

(১০ মাস আগে) ২৯ ডিসেম্বর ২০২৫, সোমবার, ৭:৩৯ অপরাহ্ন

banglahour

 কুয়াশার চাদরে ঢেকে থাকছে চুয়াডাঙ্গা। সকাল থেকে সূর্যের দেখা মিলছে না। হিম শীতল বাতাস, শীতের তীব্রতা আরো বাড়িয়ে দিচ্ছে। 
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানিয়েছেন, চুয়াডাঙ্গায় সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। দ্রুত তাপমাত্রা কমার কারনে দুর্ভোগ বেড়ে গেছে। বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছে। কাজ না পেয়ে তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। কর্মহীন মানুষের খাদ্যাভাব মেটাতে আর্থিক সহায়তার জন্য কেউ এগিয়ে আসেনি। জেলা ও উপজেলা এবং পুলিশ নারী কল্যাণ সমিতি থেকে যৎসামান্য কম্বল বিতরণ করা হয়েছে, যা অপ্রতুল। জনজীবন স্হবির হয়ে পড়েছে।  হাসপাতাল গুলোতে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা বেড়ে গেছে। বয়স্ক ও শিশুরা নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। শীতে জনদুর্ভোগ দিন দিন খারাপ পর্যায়ে গেলেও এটা নিরসনের জন্য কোন কার্যকর ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেই।  

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম