মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রোমান খান।
মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের মধ্যে রয়েছেন—বিএনপি মনোনীত প্রার্থী মো. শরীফুল আলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী হাজী রুবেল হোসেন, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আতাউল্লাহ আমিন এবং গণফোরামের প্রার্থী শাফি উদ্দীনসহ অন্যান্যরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
