ঢাকা, ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনার ছয়টি আসনে ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা

রাজনীতি | ব্যুরো প্রধান খুলনা

(৬ মাস আগে) ২৯ ডিসেম্বর ২০২৫, সোমবার, ৮:০১ অপরাহ্ন

banglahour

শেষ দিনে আজ খুলনার ৬ টি আসনে ৪৫ জন প্রর্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। খুলনা ৩ আসনে সর্বাধিক ১২ জন প্রর্থী মনোনয়ন জমা দিয়েছেন।ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার সবচেয়ে হেভিওয়েট প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের  ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল খুলনা ৩ আসন থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সোমবার সকাল  সাড়ে ১১ টায় খুলনা আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদেরের কাছে মনোনয়নপত্র জমা দেয়ান তিনি। এসময়  রকিবুল ইসলাম বকুল  বলেন, তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার ভিত্তিতে আগামীর বাংলাদেশ তৈরি হবে। বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং বিভেদ নয় ঐক্যের রাজনীতি গড়ে তুলতে হবে। এ ছাড়া তিনি আরো বলেন, গণতন্ত্রের পথে এই যাত্রা অব্যাহত থাকুক। মানুষ তার পছন্দের ব্যক্তিকে ভোট প্রদান করুক। তাহলে গণতন্ত্রের স্বাধীন রূপ পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা লাভ করবে। ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ তার পছন্দের ব্যক্তিকে ভোট প্রদান করে পছন্দের সরকারকে ক্ষমতায় আনবে এবং জনগণের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন। এসময় খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা,বিএনপি নেতা মীর কাসেদ আলী, শেখ সাদী,শফিকুল ইসলাম হোসেন উপস্থিত ছিলেন। 
এর আগে তার বাসভবনে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সকল প্রার্থী ও দেশবাসীর জন্য দোয়া করা হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯