ভোটাধিকার হরণ ও রাতের ভোটের বিরুদ্ধে গণরায় প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী তার মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার তিনি জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারোয়ার আলমের কাছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিলের আগে নেতাকর্মীদের উদ্দেশে ফয়সল আহমদ চৌধুরী বলেন,
“২০১৮ সালের সংসদ নির্বাচনে আমি সিলেট-৬ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। কিন্তু রাতের ভোটের মাধ্যমে আমাদের বিজয় ছিনিয়ে নেওয়া হয়। ওই নির্বাচনে মাত্র দুই ঘণ্টায় এক লাখ আট হাজার ৮৯ ভোট পেয়েছিলাম। সেই ভোটাধিকার হরণের বদলা নিতেই এবার ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।”
তিনি আরও বলেন, “এই বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সহ-সভাপতি আসফাক আহমদ চৌধুরী, কিবরিয়া আহমদ ও কফিল উদ্দিন, বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি কলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি জামাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক সেনাম উদ্দিন, লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর উদ্দিন, উপজেলা বিএনপির নেতা জাকির আহমদ ও দারা আহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজান আহমদ ও রাহাদ চাকলাদার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল আহমদ, যুবদল নেতা ছরওয়ার আহমদ, সাব্বির আহমদ, রেজাউল করিম, টিপলু আহমদ, রুহুল আমিন ও মহসিন আহমদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানজিম আহাদ, যুগ্ম আহ্বায়ক অলিউর রহমান ও আলি আহমদসহ ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।
বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, সাবেক আহ্বায়ক নুরুল হুদা বাবুল, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চেয়ারম্যান, প্রচার সম্পাদক ফয়েজ আহমেদ, বৈদেশিক বিষয়ক সম্পাদক আব্দুল গফুর এবং জেলা ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
