ঢাকা, ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জামায়াতের প্রার্থীকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন সারজিস

রাজনীতি | পঞ্চগড় প্রতিনিধি

(৬ মাস আগে) ২৯ ডিসেম্বর ২০২৫, সোমবার, ৮:১৩ অপরাহ্ন

banglahour

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। 

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন। এর আগে, এই আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ছিলেন তিনি। 

সোমবার বিকেলে পঞ্চগড়-১ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। 

মনোনয়ন জমাদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সারজিস আলম বলেন, আমরা একটি স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। অতীতের মতো পেশিশক্তি ও কালো টাকার প্রভাব এবং হানাহানি আমরা আর দেখতে চাই না।

তিনি আরও বলেন, অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি। ২৪-এর অভ্যুত্থানে যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে, অঙ্গ হারিয়ে ত্যাগ স্বীকার করেছেন- তাদের অবদানের কারণেই আজকের এই বাস্তবতা। আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।

জানা গেছে,পঞ্চগড়-১ আসনে দীর্ঘদিন ধরে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন এবং মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন পঞ্চগড় জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন। তবে জামায়াত ও এনসিপির মধ্যে আসন সমঝোতা হলে জোটের সিদ্ধান্ত অনুযায়ী এই আসনে সারজিস আলমকে প্রার্থী ঘোষণা করা হয়। ফলে ইকবাল হোসাইন নির্বাচন থেকে সরে দাঁড়ান।

এ বিষয়ে জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন বলেন, জোটের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জোট প্রার্থী সারজিস আলমকে বিজয়ী করতে জামায়াতের নেতাকর্মীরা মাঠে থাকবে।

উল্লেখ্য, পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসনে ১২ জন করে মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। সোমবার বিকেল ৫টা পর্যন্ত পঞ্চগড়-১ আসনে ৮ জন এবং পঞ্চগড়-২ আসনে ১১ জনসহ মোট ১৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯