বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টা ০০ মিনিটে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
তাঁর ইন্তেকালে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন।
বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ইতিহাসে এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে আরও দুই দফা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। গণতন্ত্র পুনরুদ্ধার ও সংসদীয় ব্যবস্থাকে শক্তিশালী করতে তাঁর ভূমিকা ছিল ঐতিহাসিক।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তিনি শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন, বরং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতীক। অনেকের কাছেই তিনি পরিচিত ছিলেন ‘গণতন্ত্রের জননী’ হিসেবে।
বেগম খালেদা জিয়ার ইন্তেকালে রাষ্ট্রের বিভিন্ন স্তর, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন অসংখ্য মানুষ।
বাংলাদেশ আজ এমন একজন নেত্রীকে হারালেন, যাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—আমিন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
