ঢাকা, ১ আগস্ট ২০২৬, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা সেক্রেটারি মো. সখীউল আলম ইন্তেকাল করেছেন

সারাদেশ | নিজেস্ব প্রতিনিধি

(৭ মাস আগে) ৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১২:৩৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:২০ পূর্বাহ্ন

banglahour

নীলফামারী জেলার কৃতি সন্তান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা শাখার সাবেক সেক্রেটারি মো. সখীউল আলম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তাঁর ইন্তেকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখাসহ দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মো. সখীউল আলম একজন আদর্শবান, সৎ ও নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে পরিচিত ছিলেন। নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সংগঠনকে সুসংগঠিত করা এবং ইসলামী আন্দোলনকে বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা ও ত্যাগী মানসিকতা দলীয় নেতাকর্মীদের জন্য ছিল অনুপ্রেরণার উৎস।

রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তিনি ছিলেন শালীন, ন্যায়পরায়ণ ও নীতিবান ব্যক্তি। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত বিনয়ী, সদালাপী ও পরোপকারী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। সহকর্মী ও কর্মীদের কাছে তিনি ছিলেন একজন অভিভাবকতুল্য ব্যক্তিত্ব।

তাঁর ইন্তেকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা একজন পরীক্ষিত নেতা ও অভিজ্ঞ সংগঠককে হারাল। তাঁর কর্মময় জীবন, আদর্শ ও অবদান আগামী প্রজন্মের জন্য দিকনির্দেশনা হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন দলীয় নেতৃবৃন্দ।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯