ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬, রবিবার, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আপসহীন গণতন্ত্রের জননীর মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক

রাজনীতি | সিলেট প্রতিনিধি

(৯ মাস আগে) ৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ৫:৪৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৪৭ অপরাহ্ন

banglahour

বাংলাদেশের রাজনীতির আকাশে আজ শোকের ছায়া। দীর্ঘ লড়াইয়ের অবসান ঘটিয়ে না ফেরার দেশে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপসহীন গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। 
এক শোকবার্তায় বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দেশনেত্রীর অবদান জাতি চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে। তাঁর সিদ্ধান্ত ও রাজনৈতিক অবস্থান দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ আবদান রেখে ছিলো, যা অবিস্মরণীয়। 
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তাঁর ব্যবহারিত ফেইসবুকে তিনি লিখেন ‘একটি নাম একটি অধ্যায়, আপসহীন গণতন্ত্রের জননী, যা কখনো মুছে যাবে না বাঙালির হৃদয় থেকে। সমগ্র জাতি শোকাহত, আমরা শোকস্তব্ধ। আমরা ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম